গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদন পাওয়া ১৬টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প দুইটি। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় চারটি প্রকল্পও অনুমোদন পেয়েছে।
