কাতারের প্রধানমন্ত্রী ও মার্কো রুবিওর বৈঠক, যা জানা গেল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যকে ঘিরে সংকট নিরসনে পাকিস্তানের পর এবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দেশটি। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের কাছে পাঠানো শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘বিভিন্ন বিষয়ে কাতারের অংশীদারত্বের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।’
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে কাতারের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সমর্থন এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন