জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ কারামুক্ত হয়েছেন। জামিন পাওয়ার পর সোমবার (২৫ মে) সন্ধ্যায় তিনি রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় তিনি মুক্তি পেয়েছেন।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়ে তার বাসায় ফেরার কথা জানিয়েছেন বড় মেয়ে মেহেত মামুন।
এর আগে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ৭ ডিসেম্বর শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর চলতি বছরের ৩০ মার্চ সন্ত্রাসবিরোধী মামলায় কারাবন্দি শওকত মাহমুদকে আবারও গ্রেপ্তার দেখানো হয়।
‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠক ঘিরে করা এ মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে আসামি করা হয়। শওকত মাহমুদকে এ মামলায় ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে উল্লেখ করা হয়।
