কারিগরি শিক্ষা বোর্ডের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১০:৪৬ এএম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির আজ মঙ্গলবারের (২৮ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে আজ মঙ্গলবারের (২৮ মে) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষা যথারীতি চলমান থাকবে। স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন