চান্দগাঁওয়ে কাপ্তাই রাস্তার মাথা থেকে ১ হাজার অবৈধ দোকান উচ্ছেদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৫ এএম

নগরীর চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা ও আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। গতকাল চান্দগাঁও থানার উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে এলাকাটি অবৈধ দোকান ও হকারদের কারণে যানজট ও ভোগান্তির শিকার ছিল। অভিযানের ফলে এলাকা এখন অবৈধ দোকান ও হকারমুক্ত। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ফুটপাত পুনরায় দখল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর