বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় মেনে নেন, জনগণের সাথে গাদ্দারি করবেন না। আত্মঘাতিক সিদ্ধান্ত নেবেন না। যদি আত্মঘাতিক সিদ্ধান্ত নেন তবে এর পরিণাম ভাল হবে না। এ দেশের জনগণ এর উপযুক্ত জবাব দেবে। কাজেই এখন থেকেই সাবধান হয়ে যান। এ দেশের জনগণ ধরলে আবার ছাড়ে না। পলাতক শেখ হাসিনা থেকে শিক্ষা নেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশ উপজেলা শাখা আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস, পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জেলা শাখার সভাপতি মাওলানা আবদুর নূব, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকীবুল ইসলাম প্রমুখ।
