সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা, আলোচনায় পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। তার বিরুদ্ধে পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগও আলোচনায়। শুধু তাই নয়, তার সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিও অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধেও ঢাকার তৃতীয় শ্রম আদালতে শ্রমিকের পাওনা ও চাকরিসংক্রান্ত বিরোধে মামলা দায়ের করা হয়েছে। 

মামলার নথিতে শ্রমিকের পাওনা, চাকরিসংক্রান্ত অভিযোগ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উসকানি দেওয়ার অভিযোগে সরকারের বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে আব্দুস সালাম মুর্শেদীর নাম এসেছে। আব্দুস সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।

অন্যদিকে, আব্দুস সালাম মুর্শেদীর গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার পরিবারের একাধিক সদস্য জড়িত রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন তার স্ত্রী চেয়ারম্যান শারমিন সালাম, পরিচালক হিসেবে মেয়ে ব্যারিস্টার শেরিন সালাম ঐশী এবং ছেলে ইশমাম সালাম।

এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী সারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (০১ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এছাড়া দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গুলশানে দখল করা  অবৈধ বাড়ি নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন সালাম মুর্শেদী ও তার পরিবার।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন