জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর