জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৪, ০৩:১২ পিএম

“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি র‌্যালী বের করা হয়

র‌্যালী শেষে সিভিল সার্জনের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক
ডাঃ সরদার রাশেদ মোবারকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের এমও ডাক্তার জুবায়ের আল ফয়সাল ও এম ও কো অরডিনেটর ডাক্তার রোমানা আফরিন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন