ডিএফপির নতুন মহাপরিচালক আকতার হোসেন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:১২ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত মহাপরিচালক (গ্রেট ২) আকতার হোসেন কে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (গ্রেট ২) পদে নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত ডিএফপির মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা আকতার হোসেন এর আগে ডিএফপি’র পরিচালক (গবেষণা ও প্রকাশনা), সেন্সর বোর্ডের সচিব এবং গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর