ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি সদরদপ্তরের ডিসি (প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বদলির আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
