দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মহাপরিচালক (ডিজি) এবং সাতজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর পঞ্চম গ্রেডে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। তারা হলেন-দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক বিকার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
পদোন্নতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এ পদোন্নতির ফলে দুদকের প্রশাসনিক কাঠামোয় একজন নতুন মহাপরিচালক এবং সাতজন পরিচালক যুক্ত হলেন।
