দেওয়ানগঞ্জে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:২৮ এএম







নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার দিনব্যাপী গার্ডিঢান লাইফ ইন্সুরেন্স’ এর এক উন্নঢন কর্মশালা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ এরিয়া অফিসের আয়োজনে দেওয়ানগঞ্জ টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম অলিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সালাম, ডেপুটি রিজিওনাল ম্যানেজার আব্দুস সবুর, ব্রাঞ্চ ম্যানেজার রিয়াদ হাসান হৃদয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউনিট মেনেজার আব্দুর রহিম, সুনীল চন্দ্র দাস, মুনাজ্জিয়া আক্তার, রুহুল আমিন হারুন, এস এম দেলোয়ার হোসেন, খুশি আক্তার, নুরজাহানসহ আরো অনেকে। এ উন্নয়ন কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন কর্মকর্তা-কর্মীসহ এ কর্মশালায় অংশগ্রহণ করে।


বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর