যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৮.৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটে এমিরাটসের EK 0220 ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। দুবাইয়ে ট্রানজিট। দুবাই থেকে EK 0582 ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে।
মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডির দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজের দুই দিন পর থেকে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের নির্দেশনায় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট তদন্তকারী পুলিশ,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্যুনিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।
দূতাবাস যোগাযোগ রেখেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে। মরদেহ দেশে পাঠানো থেকে শুরু করে পুরো প্রক্রিয়া দূতাবাস সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী।
