মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় তাতুয়া স্পোর্টিং ক্লাব বনাম টিম খালিশা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন নন্দলালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আল-আমীন প্রধান বিশিষ্ট ব্যবসায়ী।
আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী, মোঃ শাহজালাল বেপারী সহ আরো অনেকে।
সভাপতিত্ব করেন সাতবারিয়া আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কবির হোসেন প্রধান।
সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন সময় শেষে তাতুয়া স্পোর্টিং ক্লাববনাম টিম খালিশা ১-০ গোলে তাতুয়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
