নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারের বিরল কীর্তি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করলেন ভারতের পেসার গুরনূর ব্রার। নিউজিল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ফাস্ট বোলার হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার তার।

১০ ওভারে ৩০ রান দিয়ে প্রতিপক্ষের ৪ উইকেট নিয়েছেন গুরনূর। টম ল্যাথাম, গ্লেন ফিলিপস ও অধিনায়ক মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে প্যাভিলিয়নে পাঠান তিনি। নিউজিল্যান্ডে ভারতের কোনো পেসারের সেরা বোলিং ফিগার জাভাগাল শ্রীনাথের। ২০০৩ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানে চার উইকেট নিয়েছিলেন তিনি।

১১ ওয়ানডেতে ৩১.১৯ গড়ে ২১ উইকেট নিলেন গুরনূর। চলমান সিরিজে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি।

ভারতীয় পেস আক্রমণে নিউজিল্যান্ডের টপ অর্ডারে বড় ধস নামে। ৫৩ রানে ৫ উইকেট হারায় তারা। ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারের ৫৯ রানের জুটিতে স্বাগতিকরা সম্মানজনক স্কোর করে। তবে ১১২ রানের পর আবার ধস নাম, ১৩৪ রানে অলআউট হয় কিউইরা।

গুরনূর ছাড়াও আকিব নবী ও আনশুল কাম্বোজ দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন