নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, প্রতিরক্ষা খাতে সহায়তার আশ্বাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্বের দৃঢ় সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের বন্দর ও নৌপথ আধুনিকায়নের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পরীক্ষিত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে নির্ভরযোগ্য মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন