পাঁচ জেলায় ঝড়ো হাওয়াসহ ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৩০ এএম

তিন বিভাগে আজ বুধবার (২০ মে) বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৯ মে)  সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ সব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়,  ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি। এসময় দেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটিতে ৮৬ মিলিমিটার। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা হিসেবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া পর্যালোচনায়:  ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে হালকা বর্ষণ। ১১ থেকে ২২ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলো মাঝারি ধরনের বর্ষণ।  ২৩ থেকে ৪৩ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মাঝারি ধরনের ভারি বর্ষণ। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে ভারি বর্ষণ এবং ৮৮ মিলিমিটার থেকে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে  অতি ভারি বর্ষণ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর