পাইকগাছায় আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অহেদুজ্জামান নির্বাচিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম

খুলনার পাইকগাছার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত কমিটির মেয়াদ আগামী ২বছর বহাল থাকবে।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নজমল হক মোড়লের ছেলে অহেদুজ্জামান মোড়লকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

আজ রোববার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ।

এ সময় বক্তব্য রাখেন আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি জিএম সামছুর রহমান, মিনারুল ইসলাম, সংরক্ষিত শিক্ষক সদস্য নুরজাহান খানম, অভিভাবক সদস্য, প্রভাষক আঃ হালিম সানা, আমিনুর রহমান, বেলাল হোসেন, সিরাজুল ইসলাম, সংরক্ষিত সুমাইয়া।

অনুষ্ঠিত সভা শেষে নব-নির্বাচিত সভাপতি প্রতিষ্ঠাতা সরদার আহম্মদ আলী ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজমল হক মোড়লের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নবনির্বাচিত সভাপতি অহেদুজ্জামান মোড়ল দায়িত্বভার গ্রহণ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন