পাইকগাছায় এসডিএফ ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করেনএমপি রশিদুজ্জামান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৪, ১০:৩২ পিএম

খুলনার পাইকগাছায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অফিসের ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন কয়রা-পাইকগাছা’র সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি।

গত মঙ্গলবার উপজেলার গদাইপুর ইউনিয়নের ১নং পাইকগাছা ক্লাসটারের গদাইপুর পশ্চিম পাড়া গ্রাম সমিতির কার্যক্রম গতিশীল করতে রেজিলিয়েন্স এন্ট্রেপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আর.ই.এল.আই) প্রজেক্টের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ) এর সার্বিক সহোযোগিতায় ভবণ নির্মান কাজের উদ্বোধন করেছেন খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, ক্লাষ্টার অফিসার মোঃ ফরিদ উদ্দিন, সিএফ, সনজিৎ কুমার সরকার ডিইও মোঃ মিজানুর রহমান সিএফ- কনস্ট্রাকশন মোঃ ওহিদুল হক, সিএফ – স্বাস্থ্য ও পুষ্টি মোঃ রাসেল আহম্মেদ, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, সেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল গাজী, শাহ মোহাম্মদ ওলি, রওশন-আরা বেগম, আব্দুল আজিজ, আব্দুল গফুর, কাজী মারুফ, শামিমা বেগম, প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন