পাবনা পৌর এলাকার অসহায়দের মাঝে এমপি প্রিন্স’র নগদ অর্থ প্রদান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা পৌর এলাকার সহস্রাধিক গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সোমবার (০৮ এপ্রিল) বিকেলে পৌর এলাকার আটুয়া কলাবাগান মাঠ পাড়া, আটুয়া, আটুয়া হাউজ পাড়া ও বিএডিসি এলাকার নিম্নআয়ের গরীব অসহায় ও রিকশা চালক সহ সহস্রাধিক লোকের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে এসব অর্থ প্রদান করেন।

বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা খাতুন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক রাঙা,জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ সহ অন্যান্য নেতা কর্মী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর