পাবলিক প্রকিউরমেন্ট আইনসহ জাতীয় সংসদে দুটি বিলের সংশোধনী পাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

দেশের তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা দেওয়ার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়েছিল। এটা সংশোধন আকারে পাস করা হয়েছে।

ফলে শেখ হাসিনা নামটি আর থাকবে না। অন্যদিকে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ সংসদে সংশোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে আগে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেলো। এই বিল পাস হওয়ার ফলে সরকারি কেনাকাটায় বিরাট একটা পরিবর্তন আসবে।

এছাড়া এনার্জি রেগুলেটরি সংশোধন বিল ২০২৬ উপস্থাপন করা হলে তা পাস হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর