চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে।
মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নাফিজের স্বজন আব্দুর রহিম বলেন, নাফিজরা সপরিবারের চট্টগ্রাম শহরে থাকেন। গত দুদিন আগে তারা গ্রামের বাড়িতে ঘুরতে আসেন। দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানায় ডুবে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
