পূজার সময় গুপ্ত শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে: রিজভী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

পূজার সময় পলাতক শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পূজার সময় পলাতক (গুপ্ত) শক্তি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

রিজভী বলেন, ‘দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।’

দুষ্কৃতকারীদের উত্থান হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আর এই সম্প্রীতি বানচাল করতে অনেকে ষড়যন্ত্র করছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর