প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে উপাচার্য বাংলাদেশের ইতিহাস এবং দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান ও তার পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।
একই সঙ্গে আন্দোলনে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কামনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ও সন্তানের সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করেও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
