প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ AM

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় রাজধানীর মহাখালীর আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, বিগত ১৬ বছরে সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিল নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এমন একজন মানবিক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন ও লাভলুসহ নেতারা।