বন্ধু’র মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১২:২৩ এএম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছে মানসিক স্বাস্থ্য, গবেষণা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সামাজিক সংগঠন ‘বন্ধু’ এবং এর একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীবৃন্দ।
আজ শনিবার দুপুর ২.৩০ মিনিটে রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ট্যাবু ভাঙার প্রত্যয় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী ভলেন্টিয়ার অংশ নেন বন্ধু’র ডাকে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর পরিশ্রমে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

‘বন্ধু’র এই মানববন্ধনে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্বদান করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান জনাব মাহাদী-উল-মোর্শেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ- মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান জান্নাতুন নূর হায়দার চৌধুরী, আয়োজন বিভাগের প্রধান আল-ইমরান ভূইয়া, ও কারিগরি সহায়তা বিভাগের প্রধান মোঃ সাকাওয়াত হোসেন রাফি।

কর্মসূচিতে নেতৃত্বদানকারী কর্মকর্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ও ব্যস্ত জীবনে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করা সমানভাবে জরুরি। তরুণ সমাজকে সাথে নিয়ে মানসিক স্বাস্থ্যের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যানার হাতে দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে এবং মনের অবহেলা বন্ধ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। ‘বন্ধু’র এই সময়োপযোগী উদ্যোগ ও মাঠপর্যায়ের প্রচারণা সাধারণ পথচারী এবং সচেতন মহলের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর