বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাংলাবাজারের একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে নেয় তারা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর