ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম উত্তোলন করতে বলেছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ফরম পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।
আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে।
মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
