ব্যালন ডি’অরের তালিকায় ১৭তম স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের অবস্থান প্রকাশ করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ।
তালিকায় ১৪তম স্থানে রয়েছেন পিএসজি ও পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া। ১৫তম স্থানে আর্সেনাল ও ইংল্যান্ডের ডেকলান রাইস। ১৬তম স্থানে রয়েছেন স্পেনের বিশ্বকাপ ফাইনালের নায়ক ফেরান তোরেস।
ভিনিসিয়ুসের পর ১৮তম স্থানে রয়েছেন চেলসি ও রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লেফটব্যাক মার্ক কুকুরেয়া। ১৯তম স্থানে পিএসজি ও পর্তুগালের জোয়াও নেভেস এবং ২০তম স্থানে পিএসজির উইলিয়ান পাচো। ২১তম স্থানে আর্সেনাল ও ব্রাজিলের গ্যাব্রিয়েল এবং ২২তম স্থানে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।
সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে হতে যাচ্ছে ব্যালন ডি’অর অনুষ্ঠান। এরই আগে এই তালিকা ঘোষণা করা হয়।
এ ছাড়া ২৩তম স্থানে পিএসজি ও পর্তুগালের নুনো মেন্দেস, ২৪তম স্থানে বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়ার লুইস দিয়াজ, ২৫তম স্থানে পিএসজি ও ব্রাজিলের মারকিনিওস এবং ২৬তম স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ডায়ো উপামেকানো।
তালিকায় ২৭তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ এবং ২৮তম স্থানে আল-কাদসিয়াহ ও মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস। ২৯তম স্থানে যৌথভাবে রয়েছেন আল নাসর ও সেনেগালের সাদিও মানে এবং আর্সেনাল ও ফ্রান্সের উইলিয়াম সালিবা।
