ভুয়া আইনি নোটিশ নিয়ে সতর্কবার্তা দিল আইএসপিআর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মানুষকে ভুয়া আইনি নোটিশ দিয়ে ভয়ভীতি ও হয়রানি করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এসব নোটিশে জেল-জরিমানার ভয় দেখিয়ে আর্থিক লেনদেনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার একাধিক ব্যক্তিকে অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত করে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ প্রদান করে হয়রানিসহ জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি প্রদান করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইন নিয়ন্ত্রণ বিভাগ ও ক্রাইম ইউনিট সেল নামে কোনো বিভাগ/শাখা/সেল নেই, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় না। 

আইএসপিআর আরও জানায়, বিষয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্রের এ ধরনের কার্যকলাপে বিভ্রান্ত ও আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর