মানবসম্পদমন্ত্রী ও প্রধান বিচারপতির বৈঠক প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে উদ্যোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

Malaysia news
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো’ শ্রী রামানান রামাকৃষ্ণন বুধবার ৪ জানুয়ারি দেশের প্রধান বিচারপতি ইয়াং আমাত আরিফ দাতুক সেরি উতামা ওয়ান আহমাদ ফারিদ বিন ওয়ান সালেহের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। ইস্তানা কেহাকিমান (বিচার ভবন) অনুষ্ঠিত এ বৈঠকের লক্ষ্য ছিল নির্বাহী ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করা।

বৈঠকটি গঠনমূলক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, শ্রম আইন এবং শ্রমিক কল্যাণের প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।

পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা সরকার মাদানি–এর অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। মূল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা, চেক অ্যান্ড ব্যালান্সের নীতি সমুন্নত রাখা এবং আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর