রোনালদোর দরকার আর মাত্র ১৮ গোল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ এএম

পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের অ্যাওয়ে জয়ে গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে অফিসিয়াল ম্যাচে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২টি। এক হাজার গোলের অবিস্মরণীয় স্পর্শরেখার দিকে এটি ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি শক্ত পদক্ষেপ। আজকের এই গোলটি হিসাব করলে ‘সিআরসেভেন’-এর ক্লাব গোলসংখ্যা দাঁড়াল ৮৩৬টি (১,১০৯ ম্যাচে) এবং জাতীয় দলের জার্সি গায়ে তার গোলসংখ্যা ১৪৬টি (২৩৪ ম্যাচে)।

বিভিন্ন ক্লাবের হয়ে রোনালদোর গোল পরিসংখ্যান: স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং আল নাসরের হয়ে ১৩৪টি গোল করেছেন তিনি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে ইতোমধ্যেই ৬টি গোল করে ফেলেছেন রোনালদো- যার মধ্যে ৫টি এসেছে সৌদি প্রো লিগে এবং ১টি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে। আজ সতীর্থ জোয়াও ফেলিক্সের বাড়ানো পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। আল নাসরের হয়ে অন্য দুটি গোল করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। অন্যদিকে আল ফয়সালির হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি আসে বোঙ্গোন্দার পা থেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন