সংস্কার কার্যক্রমে নজর রাখবে যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। জাতীয় সংসদের অধিবেশন চলছে। তারা কীভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়, তার ওপর যুক্তরাজ্য নজর রাখবে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক অনুষ্ঠানে এ কথা বলেন।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজন করে।

হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গভীর ও জোরদার করতে চায়। এছাড়া গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতার মাধ্যমে গভীর, বহুমাত্রিক, ভবিষ্যৎমুখী এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে চায়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন