সরকারের ১০০ দিন পূর্তিতে বিশেষ অর্জন নিয়ে ই-বুক প্রকাশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১২:১৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হলো আজ বুধবার (২৭ মে)। এই বিশেষ মাইলফলক উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে একটি বিশেষ ই-বুক প্রকাশ করা হয়েছে।

আগ্রহী পাঠকদের জন্য ই-বুকটি পড়ার এবং ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। নিচে দেওয়া নির্দিষ্ট লিংকে প্রবেশ করে সহজেই বইটি পড়া ও সংগ্রহ করা যাবে।

ই-বুক লিংক: এখানে ক্লিক করে বইটি পড়ুন ও ডাউনলোড করুন

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই ই-বুকটি সম্পর্কে সাধারণ নাগরিক ও পাঠকদের যেকোনো ধরনের মতামত, পরামর্শ ও গঠনমূলক মন্তব্য সাদরে গ্রহণ করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর