সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:২০ এএম

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এছাড়া, আরও উপস্থিত থাকবেন- অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর