সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ব্রাহ্মণবয়রা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান (৫৮), পাঁচিল গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান (৪৫) ও দত্তবাড়ী গ্রামে আলাউদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তুহিন মালেক (৩০)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন