হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সাত শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। আর হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। সব মিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৮০৭ জনের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর