হিজবুল্লাহর রকেট হামলায় ভয়াবহ আগুনে পুড়ছে ইসরাইল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৯:৩১ এএম

ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের বার’আম এবং ‘ইয়া’রুনের বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লেগেছে।

শুক্রবার রাতে ইসরাইলের ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি দল। আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

আরও জানায়, ইসরাইলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয়। যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর আগে ইসরাইলকে লক্ষ্য করে বুধবার সকালে দেড়শর বেশি রকেট ছোড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা ছিল। ওইদিনের হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি হিজবুল্লাহ।

টাইমস অব ইসরাইল প্রতিবেদনে আরও বলা হয়েছে, রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে। ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়ে সশস্ত্র হিজবুল্লাহ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর