১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে এসআই ফরিদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ AM

কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা চৌদ্দ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এসআই (নি.) ফরিদ আহমেদ। তার এই প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পাঠানো শোকবার্তায় এই নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, দেশ ও জনগণের সেবায় এসআই ফরিদ আহমেদের মতো এমন অসংখ্য গর্বিত পুলিশ সদস্যের সর্বোচ্চ ত্যাগ ও অবদান বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করে।

শোকবার্তায় আরও বলা হয়, পুলিশ বাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।