২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:১১ পিএম

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এর আগে ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জরুরি খাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির সুবিধার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর