মোহনপুরে হেরোইন সেবনের অপরাধে যুবকের জেল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ ডিসেম্বর ২০২২, ১২:১২ পিএম

মোঃ আলাউদ্দীন মন্ডল (মোহনপুর, রাজশাহীঃ রাজশাহীর মোহনপুরে হেরোইন সেবন করার অপরাধে রনি আহমেদ (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে মোহনপুর উপজেলা দলিল লেখক সমিতির অফিসের সামনে হেরোইন সেবনের সময় তাকে আটক করে মোহনপুর থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত রনি বাকশিমইল গ্রামের মোঃ আব্দুল হান্নান এর ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে বিচারক মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহ্ রা’র আদালতে মাদকসেবনের কথা স্বীকার করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত রনিকে মোহনপুর থানা পুলিশ জেল হাজতে পাঠিয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
বাংলাদেশ চিত্র/আনিস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর