খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ আগস্ট ২০২৪, ১১:৪৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার শেখ হাসিনা সরকার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর