কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় সরব পরীমনি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৩:৩৭ পিএম

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে শোবিজের অনেক তারকা কথা বলছেন অনেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সঙ্গে এক নারী শিক্ষার্থীর রক্তমাখা একটি ছবি শেয়ার করেছেন।

পরীমনি সেই পোস্টে তিনি লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। ’

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন।

শায়ন তুরাস নামের একজন লিখেছেন, পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

নিগার সুলতানা লিখেছেন, ভালো বলেছেন।

সুমি আক্তার লিখেছেন, সাহসী পরী।

এইচ এম জুনায়েদ এমরান নামের আরেক ভক্ত লিখেছেন, সময়োপযোগী সাহসী পোস্ট।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হয় অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন