কাপ্তাইয়ে ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিএনসসিসি নৌ উইং ও নৌ স্কাউটস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বিএনসিসি) সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর বিএনসিসি প্লাটুন এবং বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা মোতাবেক কাপ্তাই নৌ স্কাউটস এর সদস্যরা সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান চেক পোস্ট এবং লিচুবাগান এলাকায় ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এইসময় বিএনসিসির ২০ জন সদস্য এবং স্কাউটস এর ৫০ জন সদস্য উভয় এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

এইসময় লিচুবাগান এলাকায় বিএনসিসি প্লাটুন কমান্ডার ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে বিএনসিসি সদস্যদের ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়।

অপরদিকে একইদিন কাপ্তাই উপজেলা সদরে জেলা নৌ স্কাউটস লিডার এম মনজুরুল ইসলাম এর নেতৃত্বে স্কাউটস এর সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়।

এদিকে বিএনসিসি এবং নৌ স্কাউটস এর এই কার্যক্রমে সাধারণ জনগণ এবং চালকরা প্রশংসা করেছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর