রাজশাহীতে লাল সবুজের বৃক্ষরোপ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

সোমবার বেলা ১২ টায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে রাজশাহীর বেলপুকুর থানা চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) টিটু চৌধুরী ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

থানা চত্বরে কাঠাল, জাম, আমড়া, আতা, বকুল, শিউলি, গন্ধরাজ গাছের চারা রোপণ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন