চাঁদপুরে মেঘনায় ট্রলার থেকে ৫০ মণ জাটকা জব্দ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৪ পিএম

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

মেঘনা নদীর চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর লক্ষ্মীরচর এলাকায় অভিযান চালিয়ে স্টিলবডি ট্রলার থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মোহনপুর ইউনিয়নের লক্ষীরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রলার তল্লাশি করে আনুমানিক ২ হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় ১৮ এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন