‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে যে আহ্বান জানালেন আজহারী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচি বিকাল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে।

শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের ডাকা এ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে জুমার খুতবায় মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার সকাল ১০টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে আজহারী লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের কাছে অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর