কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ এএম

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এ জন্য নির্ধারিত কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা ৫১ মিনিটে ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন