স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্বীকার করে। মেজর জিয়াউর রহমান যে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা দালিলিকভাবে প্রমাণিত। এটা আন্তর্জাতিক দলিলেও প্রমাণিত।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনও কৃতিত্ব কাউকে দিতে চায় না মন্তব্য করে তিনি আরও বলেন, ১৯৭১ সালে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দেন, এটা তার উদারতা।

এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।